• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

সংবাদ পরিবেশন করতে পারবে না অনুমোদিত আইপি টিভি

সিসি নিউজ ডেস্ক ।। চলতি মাসেই কিছু আইপি টিভির (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে নীতিমালা অনুযায়ী এসব টিভি থেকে সংবাদ পরিবেশন করা যাবে না বলে জানান তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। ইতোমধ্যে আমরা রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছি এবং আবেদন আহ্বান করেছি। সবমিলিয়ে ৬০০ র মতো আবেদন জমা পড়েছে। যেহেতু আমরা অনুমোদন দেয়া শুরু করিনি, তাই কোনোটার অনুমোদন নাই। এই মাসের মধ্যেই আমরা কিছু আইপি টিভির অনুমোদন দেব।

এ সময় হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। বলেন, হেলেনা জাহাঙ্গীরেরও আইপি টিভিরও অনুমোদন নেই। কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময় সময় ব্যবস্থা নেই। তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

‘কিছু আইপি টিভি দেখা গেছে ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোনো অভিযোগ আমাদের নজরে আসে, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান হাছান মাহমুদ।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘দেশে বহু আইপি টিভি চালু আছে এবং বহু আইপি টিভি আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে, এটি কাম্য নয়। সুতরাং যে নীতিমালা পাস হয়েছে সেখানে বলা হয়েছে, আইপি টিভি রেজিস্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ