• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |

ডোমার প্রেস ক্লাবের কমিটি গঠন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। মোঃ মোজাফ্ফর আলী (দৈনিক ইত্তেফাক) সভাপতি, রওশন রশীদ (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুন সোহাগকে (মানবজমিন) সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ঠ নীলফামারীর ডোমার প্রেস ক্লাবের কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার দুপুর আড়াই টার দিকে ডোমার প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি ঘোষনা করেন সাধারণ সম্পাদক রওশন রশীদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, আব্দুর রাজ্জাক রাজা (দৈনিক জনতা), সহ-সম্পাদক তোজাম্মেল হোসেন মঞ্জু (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক শ্রী সমর সাহা (দৈনিক আল-আমীন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এ আই পলাশ (যুগের আলো), ক্রীড়া সম্পাদক মোঃ গোলাম রাব্বানী (বিজয় টিভি), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ইয়াছিন মোহাম্মদ সিথুন (আজকের পত্রিকা)। কার্যকরী সদস্য, মোঃ মোসাব্বের হোসেন মানু (আলাপন), মোঃ আব্দুর রাজ্জাক (এশিয়ান এজ) ও মোঃ ময়নুল হক (মোহনা টেলিভিশন)।
সাধারণ সম্পাদক রওশন রশীদ জানান, আগামী দুই বছরের জন্য ডোমার প্রেস ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ