সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর সাপাহারে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় অনিল রবি দাস (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ৮ টার সময় উপজেলার চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোবিন্দবাটি মাদ্রাসাপাড়ার নালু রবিদাসের ছেলে অনিল রবিদাস (৩৫) বাড়ি থেকে উপজেলার চৌধুরীপাড়া সংলগ্ন রাব্বানীর সারের দোকানের সামনে পৌছলে এ সময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনা স্থলেই লুটিয়ে পরে এবং ট্রাক্টরটির মাথা জনৈক বাবলুর পানের দোকানে ঢুকে গেলে দোকানের বারান্দা ও মালামালের ব্যপক ক্ষয়-ক্ষতি হয় । এসময় স্থানীয়রা ট্রাক্টরটি এবং ঘাতক ড্রাইভারকে আটক করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর চৌধুরী’র জিম্মায় রেখে, দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অনিলকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘাতক ড্রাইভারকে আটক করে এবং মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করা হয়।