• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

সৈয়দপুরে করোনায় এক নারীর মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারী জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি সৈয়দপুর উপজেলার আদানীমোড় এলাকার শামীমা বেগম (৪৫)।
এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬৯ জন। এর মধ্যে চলতি আগষ্ট মাসে এ পর্যন্ত ২জন নারীর মৃত্যু হয়। এ ছাড়া গত জুলাই মাসে ৩১ জনের মৃত্যু হয়েছিল। জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোলরুম জানায়, গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৩৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ