• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

নাটোরে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৬

সিসি নিউজ ডেস্ক ।। নাটোরের গুরুদাসপুরে পিকআপভ্যান খাদে পড়ে ছয় জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রবিবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, দুপুরে কুষ্টিয়া থেকে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল পিকআপভ্যানটি। কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও ছয় জন আহত হন। আহতদের হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, ছয় জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহত ছয় জনের পরিচয় শনাক্তের চেষ্টা করছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ