• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

ডোমার অক্সিজেন ব্যাংকের মাক্স বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। করোনা সংক্রমন রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নীলফামারীর ডোমার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন ব্যাংক ডোমার। সোমবার সকালে উপজেলার সব থেকে বড় হাট বসুনিয়া হাট ও বাজারের বিভিন্ন মোড়ে স্বেচ্ছাসেবক অপুর নেতেৃত্বে একদল স্বেচ্ছাসেবক ঘন্টাব্যাপি করোনা সচেতনতামুলক কার্যক্রমের পাশাপাশি হাটে আসা মাক্স বিহিন প্রায় ৫শত মানুষের মাঝে বিনামুল্যে মাক্স বিতরন করেন। স্বেচ্ছাসেবী নিলয়, অর্থ, পিয়াল এ সময় উপস্থিত ছিলেন। তারা মাইক দিয়ে মানুষকে টিকা নেওয়ার আহবান জানানোর পাশাপাশি করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ প্রদান করেন।
স্বেচ্ছাসেবি এই সংগঠনটি করোনা ও শ্বাসকষ্ট রোগীদের মাঝে অক্সিজেন সেবাও পৌছে দিচ্ছেন নিয়মিভাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ