• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৮৯৭ জনের। এ ছাড়া ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৬৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৯৫৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। এখন পর্যন্ত ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত একদিনে করোনা রোগী শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং নারী ১১৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১৫ হাজার ২৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৬৬৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহে ১৩ জন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাসায় ১১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ