• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রধানন্ত্রীর প্রণোদনার ১৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রীর প্রণোদনার ১৮ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে সৈয়দপুর পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে, এসএমই ঋণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পল্লী উন্নয়ন বের্ড (বিআরডিবি) উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান।

এতে সভাপতিত্ব করেন বিআরডিবি ইউসিসি লিঃ সৈয়দপুর উপজেলা শাখার চেয়ারম্যান, মোঃ মহসিন আলী রুবেল। অনুষ্ঠানে পল্লী উদ্যোক্তা আব্দুল মতিন গবাদি পশু পালনে ২ লক্ষ, তৌফিকুল আলম মুদি ব্যবসার জন্য ২ লক্ষ ৫০ হাজার, সেলিনা খাতুন টেইলারিং কাজের জন্য ১ লক্ষ ৫০ হাজার, হেলাল উদ্দিন ওয়েলডিং ওয়ার্কশপ ২ লক্ষ, নিহার সুলতানা কুঠিরলিল্প ৫ লক্ষ ও ফরিদা ইয়াসমিন হস্ত শিল্পের জন্য ৫ লক্ষ টাকাসহ উল্লেখিত পরিমান ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ