• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

করোনা কেড়ে নিল আরও ২৩৭ প্রাণ

সিসি নিউজ ডেস্ক ।। মরণঘাতী করোনা ভাইরাসের ছোবলে লণ্ডভণ্ড গোটা বিশ্ব। এদিকে আগ্রাসী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে।

সেই সাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৪২০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ