• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

সৈয়দপুরে বজ্রপাতে কৃষক নিহত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতের সময় মন্টু (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের খানপাড়া এ দূর্ঘটনা ঘটে। নিহত মন্টু ওই গ্রামের মৃত অছির মামুদের ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরবেলা মন্টু তাঁর জমিতে আমন ধানের চারা বপণকালে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ করে তাঁর ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত ঘটে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যান।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ