কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। সারা দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদে দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সম্প্রতি ৭ই আগস্ট খুলনার রুপসা উপজেলার শাল্লা গ্রামের ওই ঘটনায় শুক্রবার দুপুরে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক নারী পুরুষে অংশগ্রহনে কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা শাখার ডাঃ সুনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নারায়ন চন্দ্র রায় সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপদেষ্টা প্রতাপ চন্দ্র রায়,পতিরাম চন্দ্র রায়, ভূবন মহন্ত, সি এস এম তপন, সুকুমার রায়, সহ-সভাপতি সন্তোষ কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ প্রমুখ।
মানববন্ধন কালীন সময়ে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্বাধীন বাংলার মুজিবীয় দেশে এখনো কেন? সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হন। তারা অনতিবিলম্বে সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনকারীদের আইনগত দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।