• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |

সৈয়দপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ প্রতিযোগিতাটির আয়োজন করে উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১১ টায় সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যন্ড কলেজে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) রেহেনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার রুহুল ইসলাম, আজহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমূখ।

উপজেলা শিক্ষা অফিস জানায়, মোট ৪ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো চিত্রাংকন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন। প্রতিযোগিতায় ১৫ টি প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ