• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

নীলফামারীতে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সিসি নিউজ ।। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখা শুক্রবার সকালে স্থানীয় চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান পাদদেশে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মানববন্ধন শেষে জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিপুল রায়, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, হিন্দু মহাজোট সদর শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার রায়, হিন্দু মহাজোট জলঢাকা শাখার সভাপতি তুষার কান্তি রায়, ছাত্র মহাজোটের প্রধান আহবায়ক টুলটুল রায়, সদস্য সচীব খোকন রায় প্রমূখ।
বক্তারা বলেন, চলতি মাসের ৭ আগষ্ঠ খুলনা জেলার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির প্রতিমা, দোকানপাট, ঘরবাড়ী ভাংচুর, লুটপাট, ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের নৃশংস হত্যার প্রতিবাদ ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে স্মশান-সমাধী ক্ষেত্রটি একটি কুচক্রি মহল ধ্বংসের পায়তারা করছে এবং সরকারী বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দের দাবীসহ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবী তুলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ