• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে মুমূর্ষু দিনমজুরের জীবন বাঁচালেন ভারপ্রাপ্ত ইউএনও

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে শরিফুল (২২) নামের এক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

শুক্রবার দিবাগত মধ্যরাতে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যামিটি অফ সৈয়দপুরের আহ্বানে স্থানীয় এক ক্লিনিকে ছুটে গিয়ে তিনি ওই রোগীকে রক্ত দেন। শরিফুল কামারপুকুর ইউনিয়নের হাজিরহাট বটতলার আব্দুল কাদেরের ছেলে। পেশায় দিনমজুর।

হিউম্যামিটি অফ সৈয়দপুর সংগঠন সূত্রে জানা যায়, শরিফুলের বৃক্কে পাথর হয়েছিল। ওইদিন সৈয়দপুরে সাজেদা ক্লিনিকে তাঁর বৃক্কের অস্ত্রোপচার হয়। পরে অপারেশন স্থানের একপাশ দিয়ে রক্ত বের হলে জরুরী তাঁর রক্তের প্রয়োজন হয়। রোগীর স্বজনরা রক্তের জন্য হিউম্যানিটি অফ সৈয়দপুরকে জানায়। ওই সংগঠনের সদস্য সুলতান ও সাজু অনেক চেষ্টা করেও মধ্যরাতে ও  পজিটিভ গ্রুপের রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় তাঁরা জানতে পারেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের রক্তের গ্রুপ ও পজিটিভ। পরে তাঁরা এ বিষয়ে তাঁকে জানালে তিনি সঙ্গে সঙ্গে ওই ক্লিনিকে গিয়ে শরিফুলকে রক্ত দেন। বর্তমানে শরিফুল সুস্থ আছেন।

এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রক্ত দিয়ে কারও জীবন বাঁচাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তিনি যেকোনো মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ