• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

সৈয়দপুরে কলেজ শিক্ষিকার মায়ের ইন্তেকাল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিকা বেগমের মা রশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। ক’ দিন আগে তার ব্রেনস্টোক হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকায় অবস্থায় গত শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০টায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে ও ছয় মেয়ে, অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৪ আগস্ট) রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া তকেয়া মাজার শরীফ প্রাঙ্গণে বাদ আছর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তার জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমা রশিদা বেগম ছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া মৃত. মোজাহার আলী সরকারের স্ত্রী।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাছিম রেজা শাহ্, সিসি নিউজের সম্পাদক জসিম উদ্দিন, সাংবদিক তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ