• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুরে দুস্থ মানুষদের মাঝে ইকু গ্রুপের চাল বিতরণ

সিসি নিউজ ।। সৈয়দপুরের দেড় হাজার অসহায় দুস্থ মানুষদের মাঝে চাল বিতরণ করেছে ইকু গ্রুপ। আজ শনিবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওইসব মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়।

ইকু গ্রুপের উদ্যোগে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক তাহজিবুল আলম মিন্টু। ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু জানান, প্রতিজনকে ৫ কেজি করে চাল দেয়া হয়েছে। এর আগে একই ইউনিয়নের সোনাখুলী চন্ডির মোড়ে ৫ শত দুস্থ মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি করোনা আক্রান্ত ও শ্বাষকষ্টজনিত রোগীদের অক্সিজেন সেবায় নিয়োজিত রয়েছে এ প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ