• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

নীলফামারীতে নানা আয়োজনে শোক দিবস পালিত

সিসি নিউজ ।। জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী। এ উপলক্ষে রবিবার সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত ভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরাতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। এরপর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভায় ভার্চ্যুয়ালী বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য দপ্তর গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করে।

সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সমাজসেবক মো. শামসুল হক সরকারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্প ও কামারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফয়েজ আহমেদের উদ্যোগে দুই হাজার দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

জলঢাকায় দিনটি পালনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাচ ধারণের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এবং ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো পৃথক পৃথকভাবে শোক র‌্যালী নিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা সহকারী কমিশনার ভুমি সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ। পরে এ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিমলা উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।

কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি পারনে উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে আলোচনা সভা ও ত্রান বিতন করা হয় । এ সময় ৫শ’ অসহায় পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ কেজি তেল ,১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান , আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম চন্দ্র ,উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা রাজ্জাক বাবু ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকমীবৃন্দ ।

ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপণ করেন উপজেলা প্রশাসন। পরপরেই থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ডোমার রিপোর্টার্স ক্লাব,বাংলাদেশ আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এছাড়াও স্কুল, কলেজ, সরকারি, বে সরকারী প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনগুলো প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপণ করে পরিষদ হলরুমে “বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” বিষয়ক আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম,সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি মোস্তাফিজার রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ওসি (তদন্ত) সোহেল রানা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ