• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

সিসি নিউজ ।। নীলফামারীতে অটোরিক্সার সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বটতলী নাম স্থানে ওই দূর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বাবরীঝাড় গ্রামের শাহাপাড়ার আজিজার রহমানের পুত্র। সে উত্তরা ইপিজেডের দেশবন্ধু গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল হোসেন নিজ বাড়ি থেকে তার স্ত্রীকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ব্যাটারীচালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মটরসাইকেল চালক রুবেল মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের পরিবারের পক্ষ্য থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ