সিসি নিউজ ।। নীলফামারীতে বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের পুরাতন জেলখানার সামনে এসব ধ্বংস করা হয়। মাদকদ্রব্যের মধ্যে ছিলো গাঁজা, ফেন্সিডিল,
হেরোইন ও মদসহ বিভিন্ন মাদকদৃব্য।
এসময় চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল হক, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম,
অতিরিক্ত চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, সিনিয়র
জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান,সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়, জুটিশিয়াল
ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন কবীর, জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, কোট পরিদর্শক মোঃ মমিনুল
ইসলাম, মালখানা দায়িত্বরত কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কোট পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, আদালতের আদেশ মোতাবেক এসব মাদক দ্রব্য ধ্বংশ করা হয়।
ধ্বংশকৃত মাদক দ্রব্যের পরিমারণ ছিল হেরোইন ১ দশমিক ৩ গ্রাম, হেরোইনের পুড়িয়া ২৯৩টি, গাঁজা ৫৫
দশমিক ৪৬৫ কেজি, গাঁজার পুড়িয়া ১৪৪৭টি, দেশীয় চোলাই মদ ৩৭১ দশমিক ১০ লিটার, ফেন্সেডিল ২৯১ বোতল
এবং ইয়াবা ৯৯ পিস।