• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

জয়পুরহাটে ট্রাক-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২৩) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে জয়পুরহাট- হিলি সড়কের ভীমপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা দিনাজপুর সদর উলিপুর গ্রামের মাকসুদুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এস.আই) সাগর সরকার জানান,জয়পুরহাট থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভীমপুর নামকস্থানে পৌছালে হিলি থেকে জয়পুরহাটের দিকে যাওয়া মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন, নিহতের স্বজনরা আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ