• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

সাপাহারে গরু চুরির অপরাধে গ্রেপ্তার ১

গোলাম মুর্ত্তজা, সাপাহার (নওগাঁ) ।। নওগাঁর সাপাহারে তাসরিফ হোসেন (২১) নামের এক গরু চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । সোমবার রাত ১২ টার সময় উপজেলার কোচকুড়িলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত চোর উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত আজিরউদ্দীন চৌধুরীর ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত খয়বর আলীর ছেলে মমতাজউদ্দীন গত ১৬ আগষ্ট দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় তার গোয়াল ঘরে তার তিনটি গরু বেঁধে রাখেন। মমতাজের ছেলে রাত পৌনে ১২ টার দিকে বাড়ী ফিরে গোয়াল ঘরের দরজার চাটাই সরানো দেখতে পায়। পরে গোয়াল ঘরে একটি গরু না থাকায় স্থানীয় লোকজনকে ডেকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলার নিশ্চিন্তপুর মোড় এলাকায় উক্ত গরু চোর তাসরিফকে কর্দমাক্ত অবস্থায় দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির বিষয়টি স্বীকার করে। এবং সরাইগাছী গরু নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে গরু ছেড়ে পালিয়ে এসেছে বলেও সে জানায়। তার দেওয়া তথ্য মতে ভিকনা মোড়ে খোঁজ করারর সময় চেকপোস্টে অবস্থান রত পুলিশের নিকট স্থানীয়রা ওই গরুটি পায়। পরে মমতাজউদ্দিন বাদী হয়ে ১৭ আগষ্ট সকালে সাপাহার থানায় এজাহার দাখিল করলে গরু চোর তাসরিফকে আটক করে থানা পুলিশ।

আটককৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ