সিসি নিউজ ডেস্ক ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার খুকশিয়া কালুবাড়ী গ্রামের মাহাবুবর রহমান (৩০), সুন্দইল গ্রামের তালেব উদ্দিনের ছেলে ভুট্র মিয়া (৩৫) এবং রামনাথপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে আব্দুল করিম। (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পায়েল পরিবহনের একটি বাস বিপরীত মুখী একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।