• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় দুখা মামুদ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কামারপুকুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুখা মামুদের বাড়ি একই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুখা মামুদ রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে রংপুরগামী মাল বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট-১১-৮৯২৮) তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচালককে এলাকাবাসী আটক করেছে। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ