• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

চিরিরবন্দরে ২০ একর আবাদি জমিতে কুচুরিপানা

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গয়শাপাড়ার স্থানীয় এক ব্যাক্তি বৃষ্টির পানি প্রভাহিত হওয়ার রাস্তায় পুকুর খনন করে চারদিক মাটি দিয়ে উঁচু করে বাধ তৈরী করায় প্রায় ২০ একর জমি অনাবাদি হয়ে পড়েছ্।ে হুমকির মুখে পড়েছে আমন আবাদ। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তৈরী হয়েছে শ্যাওলা আর কুচুরিপানা।

এ বিষয়ে স্থানীয়রা গত (১৮ আগস্ট) বুধাবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।

জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গয়শাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মালেক শাহের পূত্র আব্দুল ওয়াদুদ শাহ্ বৃষ্টির পানি নিষ্কাসিত হওয়ার একমাত্র রাস্তাটি পকুর খনন করে মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেয়। এতে ওই এলাকার গয়শাপাড়া ও চৌধরী পাড়া এলাকার ২০ একর জমিসহ কয়েকটি পুকুর পানির নিচে তলিয়ে যায়” এছাড়া চলাচলের রাস্তাগুলো বেশিরভাগ সময় পানি ও কাঁদায় জমে থাকে।

এ বিষয়ে ওই এলাকার কৃষক মমতাজ উদ্দিন জানান, আমন রোপন এই এলাকায় প্রায় শেষের দিকে । পুকুর খননের কারনে পানি নিষ্কাসিত না হওয়ায় আমাদের আবাদি জমি গুলোতে কুচুরিপানা জমে আছে। এভাবে বৃষ্টির পানি আর কিছুদিন জমে থাকলে আমন রোপন করা আর মনে হয় সম্ভব হবে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা জানান, কৃষিকাজে কৃষকের একখন্ড জমিও যাতে অনাবাদি না থাকে সে বিষয়টি নজর রেখেইে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ