• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

শিক্ষানগরী সৈয়দপুরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২ই আগস্ট রবিবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়।

শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকনের নেতৃত্বে এদিন সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়কের শহীদ সরণীতে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। এসময় ল্যাবজোন ডায়গনস্টিক সেন্টারের সহযোগিতায় শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের সুযোগ পান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু৷

পরে ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নতুন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় শিক্ষানগরী সৈয়দপুর ব্লাড ডোনার ফাউন্ডেশন নামে শিক্ষানগরী সৈয়দপুরের একটি অঙ্গসংগঠন যাত্রা শুরু করে। ‘রক্ত করবো দান, বাঁচবে হাজারো মুমূর্ষু প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় ১০০ রক্তদাতাকে সাথে নিয়ে গড়ে উঠে নবীন এই সংগঠন।

ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, সার্বডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা ও সৈয়দপুর থিম পার্কের ম্যানেজার আব্দুল খালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষানগরী সৈয়দপুরের এডমিন আহসান হাবিব জনি। সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষানগরী সৈয়দপুরের এডমিন-মোডারেটর ও স্বেচ্ছাসেবক প্যানেলের সদস্য এম হাসান রানা, বেলায়েত হোসেন বিপু, ইমরান হোসেন সুলতান, মশিউর রহমান, সোহেল রানা, মোকাররম হোসেন, মেহেদী হাসান, রাজু আহমেদ, জহির রায়হান শিশির, রানি আক্তার, মুবাস্বীরা মীম, ইতি আক্তার প্রমুখ।

প্রসঙ্গক্রমে, শিক্ষা ও জনসচেতনতার লক্ষে ২০১৫ সালের ২১ ই আগস্ট যাত্রা শুরু করা শিক্ষানগরী সৈয়দপুর এখন নীলফামারী জেলার সর্ববৃহৎ ফেসবুক গ্রুপ। বর্তমানে এর মেম্বার সংখ্যা প্রায় ৪৮ হাজার। জন্মলগ্ন থেকেই অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সৈয়দপুরে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে সাময়িকী প্রকাশনা, দেয়াল পত্রিকা প্রদর্শন, উদীয়মান খেলোয়াড়দের সংবর্ধনা, করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান অন্যতম। এর বাইরেও শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে অনলাইন ও অফলাইনে সারাবছর গল্প লেখা, চিত্রাঙ্কন, ইসলামিক গজল, মোবাইল ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ