• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

সিসি নিউজ ডেস্ক ।। বিজি-২২ ফ্লাইট ক্যাপ্টেনের হার্ট অ্যাটাক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট জরুরি ভারতের নাগপুরে অবতরণ করেছে। তবে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে ঢাকার জন্য রওনা হয়েছিল। তবে পথে ক্যাপ্টেন নওশাত হার্ট অ্যাটাক করায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের এমডি ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ক্যাপ্টেন নওশাতের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এরপর বিমানটি জরুরি অবতরণ করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। নতুন দুজন পাইলট একটি ফ্লাইট নিয়ে নাগপুর গিয়ে যাত্রীদের ফিরিয়ে আনবে। তাঁদের বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করেছে বিমান।

এর আগে, বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ