• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রতিবন্ধী নারীর প্রণোদনার ভাতা আত্মসাত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে এক প্রতিবন্ধী নারীর প্রণোদনার ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভাতাবঞ্চিত প্রতিবন্ধীর নাম আসমা খাতুন। এ ঘটনায় প্রতিকার চেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ জানিয়েছেন ওই নারী প্রতিবন্ধী।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি প্রতিবন্ধী তালিকাভূক্ত আসমা খাতুনের মোবাইলে ফোনে গত ৫ জুলাই প্রণোদনার ভাতা ২ হাজার ২৫০ টাকা প্রেরণ করা হয়। মোবাইলে ফোনে খুদে বার্তা পেয়ে স্থানীয় নগদ ক্যাশ আউট দোকানে টাকা তুলতে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর প্রণোদনার টাকা ক্যাশ আউট হয়ে গেছে। এখন নগদ একাউন্টে তাঁর কোন টাকা নেই।
এ ঘটনায় হতবাক আসমা খাতুন এর প্রতিকার কামনা করে প্রথমে স্থানীয় সমাজ সেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তার পরামর্শে থানায় ও উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন।
এব্যাপারে সৈয়দাপর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় আমার কিছু করার নেই। যেহেতু প্রণোদনার টাকা তাঁর মোবাইল ফোনে গেছে। এ টাকা কে বা কিভাবে ক্যাশ আউট করলো এটা তদন্ত করে বের করবে প্রশাসন।
সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ