• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি

সিসি নিউজ ডেস্ক ।। বিভিন্ন মামলায় আদালত থেকে আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে, কিংবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে- সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হবে বলে গণ্য হবে।

এর আগে করোনার বিধিনিষেধের মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ