• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ই-অরেঞ্জের অ্যাকাউন্টে লেনদেন স্থগিত

সিসি নিউজ ডেস্ক ।। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০দিনের জন্য এসব অ্যাকাউন্টে লেনদেন স্থগিত রাখতে হবে। রোববার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। চিঠিতে ই-অরেঞ্জ ডট শপের ঠিকানা উল্লেখ করা হয়েছে গুলশানের ৫এ রোডের ১৩৬/১৩৭ নম্বর বাড়ি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের নামের পাশে অফিসের ঠিকানার পাশাপাশি ৩৮ গুলশান এভিনিউয়ের গ্লাস হাউজের ঠিকানা উল্লেখ রয়েছে।

এর আগে গত সপ্তাহে ই-অরেঞ্জ ডট শপ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিন ও ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ তথ্য চাওয়া হয়। তাদের লেনদেনে নানা অসামঞ্জস্য পাওয়ায় অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা করে ভ্যাট গোয়েন্দারা।

ই-অরেঞ্জ, ইভ্যালিসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহক থেকে টাকা নিয়েও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ করছে না। আবার টাকাও ফেরত দিচ্ছে না তারা। এসব ঘটনায় পুরো ই-কমার্স খাত বিতর্কের মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ