• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |

খিচুড়ির সঙ্গে চেতনানাশক খাইয়ে দুই বান্ধবীকে ধর্ষণ

সিসি নিউজ ডেস্ক ।। ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় খিচুড়ির সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে দেলোয়ার হোসেন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই দুই তরুণী পোশাককর্মী এবং তারা বান্ধবী বলে জানা গেছে।

গ্রেফতার দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে। তিনি ফতুল্লার থানার হাজীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই তরুণী একসঙ্গে একটি পোশাক কারখানায় কাজ করেন। একই সঙ্গে একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে সাবলেট হিসেবে থাকতেন দেলোয়ার ও তার স্ত্রী। সপ্তাহখানেক আগে তার স্ত্রী ঝগড়া করে বাসা ছেড়ে চলে যান।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মামলার বাদী ও তার বান্ধবী কাজ শেষে বাসায় ফেরেন। বাসায় থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। মামলায় বাদী অভিযোগে লেখেন, বাড়িতে একা থাকার সুযোগে খিচুড়িতে আগেই চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছিলেন দেলোয়ার হোসেন।

ফলে খিচুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গেই তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এই সুযোগে দেলোয়ার তাদের দুই বান্ধবীকে ধর্ষণ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাদী ও অপর তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ