• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |

পার্বতীপুর স্টেশনে গণ-উপদ্রবের অভিযোগে দুই জনের কারাদন্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে চুরির চেষ্টা ও গণ-উপদ্রবের অভিযোগে দুই জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১২টায় ভ্রাম্যমান পরিচালনা করে এ কারাদন্ডাদেশ দেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই ।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্্ আল-মামুন জানান, সোমবার বেলা ১১ টায় পার্বতীপুর রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্থানরত ঢাকা অভিমূখী যাত্রীবাহী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর কাছ থেকে মোবাইল চুরির চেষ্টাকালে খান মোহাম্মদ রাসেল (১৯) নামে এক যুবককে হাতে-নাতে আটক করে পুলিশ। সে দিনাজপুর কোতয়ালী থানার হারবাড়ি ধোন তলা এলাকার খান মোহাম্মদ আব্দুল মজিদের পুত্র। অপর দিকে, প্লাটফর্মে অবস্থানরত ওই ট্রেনের যাত্রীদের উপদ্রব করার ঘটনায় মোঃ সাদেকুল (৩৬) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পূর্ব রামপুরা গ্রামের মৃত আনিছার রহমানের পুত্র।

ঘটনাস্থলেই আটককৃত খান মোহাম্মদ রাসেলকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও সাদেকুলকে পনের দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। দন্ডপ্রাপ্তদের দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ