• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

পার্বতীপুরে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সন্মাননা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর। সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন। বিশেষ অতিথি হিসেবে সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম, বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব বর্মণসহ অনেকে। মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠানে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পার্বতীপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্র কে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রতিষ্ঠানের পক্ষে তা গ্রহণ করেন উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ