• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

এপেক্স ক্লাব অব সৈয়দপুরের নতুন কমিটির শপথ

সিসি নিউজ ।। এপেক্স ক্লাব অব সৈয়দপুরের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) ইন্টারন্যাশনাল স্কুল হলরুমে নবম পালাবদল ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায় সভাপতি এপেক্সিয়ান নুর ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, সহ সভাপতি রহুল মইন চৌধুরী, এপেক্সিয়ান নাসিম আহমেদ, ডি জি ৭ এর এস. এম. মিথুন কার্নায়েন, এপেক্সিায়ান শহিদুল ইসলাম প্রমুখ ।
আলোচনা সভা শেষে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে রয়েছে এপেক্সিয়ান রওনক জাহান, ডিএনএ এপেক্সিয়ান কুতুবউদ্দিন আলো ও সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান শাবাহাত আলী সাব্বু। অনুষ্ঠান শেষে ৩ জন মেধাবী শিক্ষার্থীদের জন্য অনুদান দেওয়া হয়। তারা হলেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী সাজিয়া খাতুন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসলিমা, সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থী শাহনেওয়াজ এবং একজন দারিদ্র বিধবা জয়বুননেছা কে স্যালাই মেশিন প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ