• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

বাঙ্গালীপুর ইউপি কার্যালয়ে বিট পুলিশের উঠান বৈঠক

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসনাত খান।
প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় ও বাস্তহীন মানুষের জন্য বাসস্থান তৈরী করে দিচ্ছেন। যা নজির বিহীন। তাঁর এই কর্মসূচীকে সফল বাস্তবায়ন করার জন্য এলাকার উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাঙ্গালীপুর ইউনিয়নের সমাজ সেবক ও আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সরকার বলেন, ইউনিয়নবাসীর স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান নিশ্চিতকরণ এবং জঙ্গীবাদ, বাল্যবিয়ে, যৌতুক ও মাদক নিরোধসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ