• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

অপরাধমূক্ত নীলফামারী গড়তে কাজ করছে পুলিশ-পুলিশ সুপার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেছেন, অপরাধমুক্ত নীলফামারী জেলা গড়তে কাজ করছে জেলা পুলিশ। অপরাধী যত ক্ষমতাবান হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় তাকে আনা হবে।

সোমবার দুপুর ১২টার দিকে ডোমার থানার আয়োজনে ডোমার সদর ইউনিয়নের দেবীরডাঙ্গা এলাকায় বিট পুলিশিং সভায় ওই কথাগুলো তিনি বলেন।

পুলিশ সুপার বলেন, মাদক, জুয়া, নারী নির্যাতন ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। যখনই কোথাও অপরাধ সংগঠিত হয়, সাথে সাথে পুলিশ সদস্যরা ছুটে যায়। কোন পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করলে, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত এলাকাবাসীদের উদ্দেশ্য মোখলেছুর রহমান বলেন, পুলিশের কাছে আপনাদের কোন কাজ থাকলে, নিজেরাই থানায় যাবেন। কাউকে নিয়ে থানায় যেতে হবে না। আপনাদের অভিযোগ নেওয়ার জন্য পুলিশ সদস্যরা থানায় থাকে। থানায় কোন জিডি বা মামলা করতে টাকা লাগে না।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এসময় সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,  পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, বিট পুলিশের সভাপতি রশিদুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমেদ প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এরআগে সকাল ১১ টায় একই এলাকায় বাংলাদেশ পুলিশের পক্ষ হতে ২ শতক জমিসহ অসহায় গৃহহীন এক পরিবারকে দেওয়া ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন পুলিশ সুপারসহ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ