• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

ডিমলায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা 

ডিমলা প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে লিজা মনি (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
লিজা মনি ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, লিজা মনি মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, খবর পেয়ে লাশ উদ্বার করি। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ