সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ধ্বংস করা প্রায় ৫০ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। মঙ্গলবার রাত আটটার দিকে এ অভিযান পরিচালনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওইদিন শহরের মেয়াদ উত্তীর্ণ ওষুদ মজুদ ও বিক্রি করার অপরাধ কুলসুম ফার্মেসী-১০০০ টাকা, বন্ধু ফার্মেসীকে- ৫০০ টাকা এবং মেসার্স ফারহান ফার্মেসীক ৫০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।