• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রেলের ভুয়া সহকারী সচিব আটক

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ রেলওয়েতে অফিস সহকারী পদে চাকরি দেয়ার নামে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মির্জা শফিকুর রহমান। এমন অভিযগের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা থেকে তাঁকে আটক করে গুলশান থানা পুলিশ। রাতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়েতে চাকরি দেওয়ার নাম করে মো. নুরুন্নবী কিরণের কাছ থেকে পাঁচ লাখ টাকার চুক্তি করে তিন লাখ টাকা নিয়েছেন উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর মির্জা শফিকুর রহমান। তিনি নিজেকে রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব জাহিদুল ইসলাম নামে পরিচয় দিতেন।

চাকরি প্রত্যাশী ব্যক্তির কাছ থেকে চুক্তি মোতাবেক বাকি দুই লাখ টাকা নিতে পুলিশ প্লাজার এসেছিল মির্জা শফিকুর। বিষয়টি জানতে পারে রেলমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান। তিনি চাকরি প্রত্যাশী ও মির্জা শফিকুরকে সেখানে হাতেনাতে ধরেন। পরে গুলশান থানায় খবর দিলে পুলিশ ভুয়া সহকারী সচিবকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ