• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

মাজহার-সাইফুল প্যানেলের সমর্থনে এমপি ফিজার

দিনাজপুর প্রতিনিধি ।। সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন দিনাজপুর আইনজীবী সমিতিকে দূর্নীতি মুক্ত করতে মাজহার-সাইফুল প্যানেলে আগামী ৪ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করুন। মনে রাখবেন এই প্যানেল দিনাজপুর জেলা আওয়ামীলীগের মনোনীত প্যানেল।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে এ্যাডঃ মোস্তফিজুর রহমান ফিজার এমপির বরাদ্দকৃত কেবিন চাবি ও ফিতা কেটে কেবিনের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত নির্বাচনী আলোচনা সভায় তিনি এ কথা গুলো বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সরকার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম (১)। শুভেচ্ছা বক্তব্য রাখেন দূর্নীতি বিরোধী আইনজীবী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও সাবেক এমপি এ্যাডঃ আব্দুল হালিম, পিপি এ্যাডঃ রবিউল ইসলাম রবি, জিপি মোঃ নুরুল ইসলাম।

সভায় অসুস্থ্য এ্যাডঃ লুৎফর রহমান চৌধুরীর পুত্র কাজী ইসমত আহমেদ রূশদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে একটি সোনার নৌকা প্রতীক কোর্টপিন পরিয়ে দেন। এসময় মাজহার-সাইফুলের প্যানেলের সকল প্রার্থী ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার সভাপতি প্রার্থী মাজহারুল ইসলাম সরকার ও সাধারন সম্পাদক প্রার্থী হাজী মোঃ সাইফুল ইসলামের হাত তুলে সমর্থন প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ