পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মুরসেদা বেগম (৫২)নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় বোদা দেবিগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরসেদা বেগম বোদা উপজেলার সাকোয় জোরপাকুরি এলাকার আবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুএে জানা যায় শুক্রবার সকালে চন্দনবাড়ী রাস্তা দিয়ে হাটছিল মুরসেদা এ সময় দেবীগঞ্জ থেকে বোদা গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে মারাযান তিনি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুসাঈদ চৌধুরী জানান এঘটনায় থানায় একট (ইউডি)মামলা দায়ের করা হয়েছে ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।