• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড় বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে শাহানাজ পারভীন মুক্তি(৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। মুক্তি বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের সহিমনপাড়া গ্রামের তবিবর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় মুক্তি। পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা থানা পুলিশে খবর দেয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।পরিবারের সদস্যরা জানান, শাহানাজ পারভীন মুক্তি দীঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ