পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে নাগেশ্বরী থেকে একটি আটো রিকসা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে আসছিল। এই সময় অটোটি ধরলা সেতুর পূর্ব দিক মোড়ে আসলে একই দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকটরের ডালা খুলে যাত্রীবাহী অটো ডালারের ভিতর ঢুকে যায়। এতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দুপরের দিকে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নাগশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান এর ছেলে অটো চালক মোঃ. হাবিবুল্লাহ (২৪), নাগেশ্বরী উপজলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের গৃহবধু রাবেয়া বেওয়া ( ৬২) এবং একই গ্রামের নুর আলী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস এর লোকজন ঘটনা স্থলেই দুই জনের লাশ উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।