• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

বিমানবন্দরে ৪ ঘণ্টার মধ্যে করোনা টেস্ট

সিসি নিউজ ডেস্ক ।। যারা বিদেশে যাবেন তাঁদের করোনার পরীক্ষা বিমানবন্দরে করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। ৪ থেকে ৭ ঘণ্টার মধ্যে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের তিনটি বিমানবন্দরে চার ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট ফলাফল জানা যাবে। আগামী দুই-তিন দিনের মধ্যে এ ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিদেশগামী যাত্রীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন সরকারদলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। প্রবাসীরাও সংক্রমণ শনাক্তের জন্য বিমানবন্দরে কোভিড পরীক্ষা করার দাবি করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ