• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিনির দাম নির্ধারণ করে দিল সরকার

সিসি নিউজ ডেস্ক ।। চিনির বাজার স্থিতিশীল রাখতে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা কেজিতে বিক্রি হবে।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠেছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতি কেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকায় বিক্রি হবে।’

বাজারে নতুন দামে শুক্রবার থেকে চিনি বিক্রি হবে বলে জানান সফিকুজ্জামান।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের মূল্য সর্বোচ্চ ১২৯ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর বোতলজাত প্রতি ৫ লিটার সয়াবিন তেল সর্বোচ্চ ৭২৮ টাকা এবং খোলা প্রতি লিটার পাম সুপার ওয়েলের দাম ১১৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

বৈঠকে চিনি বিপণনকারী সিটি, মেঘনা, দেশবন্ধু গ্রুপসহ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ