• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

ডিমলায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিমলা প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর পাশে শাখা নদ-নদী, খাল বিলগুলোতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল পেতে মাছ ধরা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো কেয়ার বাজার নামক স্থানে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গার পূর্বদিকে কেয়ার বাজার সংলগ্ন গরুর ডোবা, ভূতকুড়া, কোরানীর ঘাট থেকে সিঙ্গারা ছাড়া নদী পর্যন্ত স্থানীয়রা অভিনব কায়দায় মাছ ধরার জন্য জাল পেতে রাখা অবস্থায় উক্ত অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
জব্দকৃত জালের পরিমাণ প্রায় ৫০ হাজার মিটার যার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।
ডিমলা উপজেলা মৎস্য অধিদপ্তর এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ