• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জলঢাকায় স্বাস্থ্যবিধি মানাতে স্কুলের দেয়ালে চিত্রাঙ্কন

সিসি নিউজ ।। প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নীলফামারীর জলঢাকা শহরের আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়। শ্রেণিকক্ষ ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের স্বাস্থ্যবিধি মানাতে দেয়ালজুড়ে করা হয়েছে চিত্রাঙ্কন। প্রতিষ্ঠানের এমন ব্যাতিক্রম ও সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতনমহল।

‘স্কুলে আসতে মাস্ক পরতে হবে’, ‘মাস্ক ছাড়া ক্লাসে যাওয়া যাবে না’- দেয়ালে এমন লেখাসংবলিত কার্টুন এঁকে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। এছাড়াও শ্রেণিকক্ষের আসন বিন্যাসের চিত্র এঁকে দেওয়া হয়েছে। দেয়ালে দেয়ালে করোনাভাইরাসের সচেতনতামূলক কার্টুন শিশুদের যেমন আনন্দ দেবে, তেমনি তাদের কোমল মনে সচেতনতার দাগ কাটবে নিশ্চিত।

শুধু চিত্রাঙ্কনে শেষ নয়, প্রতিটি শ্রেণিকক্ষের সামনে রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। বেঞ্চ মার্কিং করা আছে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সিট পর পর শিক্ষার্থীরা বসতে পারে। একটি শ্রেনী কক্ষে আইসলোশন সেন্টার তৈরি করা হয়েছে । যাতে হঠাৎ অসুস্থ হওয়া শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রোকুনুজ্জামান চৌধুরী রোকন জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা শ্রেণিকক্ষ, মাঠ পরিষ্কার পরিছন্ন করে দেয়ালগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন চিত্রাংকন করা হয়েছে। এসব চিত্রাঙ্কন দেখে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন জানান, বিদ্যালয় খোলার ব্যাপারে উপজেলা পর্যায়ে আলোচনা হয়েছে। স্কুলগুলোতে পড়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। তারই মাঝে এ শিক্ষা প্রতিষ্ঠানের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ