সিসি নিউজ ।। মানব সেবার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করছে ওপেন ডোর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। কাল রোববার সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মকুল স-মিলের সামনে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য রাবেয়া আলিম। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
বিকেল ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. মো. ইসলাম হোসেন, ডা. মো. আলেমুর বাশার ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান লিটন।
সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর ইসলাম মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালয়নে থাকবেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. মোকলেছুর রহমান।