• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা উত্তোলন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ১৭ বছর থেকে বিধবা ভাতা উত্তোলন করে চলেছে মনজিলা বেওয়া নামে এক নারী। দীর্ঘদিন থেকে এভাবে সরকারী অর্থ আত্মসাৎ করলেও উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ নির্বিকার। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিমপাড়া এলাকার মনজিলা বেওয়া। সেমি পাকা বাড়ি। তার স্বামী চৌমুহনী বাজারে একটি হোটেলে কর্মচারী হিসেবে কর্মরত।

মনজিলা বেওয়া জানান, ২০০৪ সালে তার ভাই আইয়ুব আলী ছিলেন ইউিপ সদস্য। তিনি ইউপি সমাজকর্মী ফরিদা বেগম এর মাধ্যমে তার এই বিধবা ভাতার কার্ড করে দিয়েছেন।

তিনি বলেন, তার স্বামী বাড়িতে নিয়মিত থাকেনা। মাঝে মাঝে সে বাড়ি থেকে চলে যায় এবং দীর্ঘদিন তার কোন খোঁজ খবর থাকেনা। ওই সময় তিনি প্রায় ১ বছর নিখোঁজ ছিল। এমতাবস্থায় সন্তানদের নিয়ে সংসার চালানো দুরহ হওয়ায় ভাই ইউপি মেম্বার সরকারী এই সুবিধা পাইয়ে দিয়েছেন। মনজিলা বেগমের কার্ডটির বই নং-১০৫, হিসাব নং-২২৩, বিআইএন নং-০২৭৩০০১৯৭৬।

তিনি গত ১/৭/২০০৪ সাল থেকে নিয়মিত ভাতা উত্তোলন করছেন। এ ব্যাপারে ইউনিয়ন সমাজকর্মী ফরিদা বেগম জানান, বিধবা ভাতা শুরু হয় ১৯৯৭-৯৮ সালের দিকে। এসময় যারাই এসেছেন তাদেরকে ভাতা কার্ড করে দেওয়া হয়েছে। ইউপি মেম্বার বা চেয়ারম্যান যাচাই করে নামের তালিকা দিতেন। সে অনুযায়ী আমরা ভাতার অন্তর্ভূক্ত করতাম।

সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ জানান, আমি নতুন এসেছি। তাই এ ব্যাপারে তেমন কিছুই জানিনা। তাছাড়া এটি অনেক দিনের কথা। সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে আমরা কার্ডটি বাতিল করে দিবো। কার্ড করে দেওয়ার ক্ষেত্রে যদি আমার অফিসের কোন কর্মকর্তা-কর্মচারীর জোগসাজশ থাকে এবং তা প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ