• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

নীলফামারীতে নছিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিসি নিউজ ।। নীলফামারীতে গরুবাহি নছিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নীলফামারী সদর উপজেলার কচুুকাটা বাজারের অদূরে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি (৩০) জেলা সদরের কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার আব্দুল জব্বারের ছেলে। এসময় আরো তিন মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হয়েছেন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নীলফামারী শহর থেকে দু’টি মোটর সাইকেলে কচুকাটা বাজারে আসছিল। দ্রুত গতিতে থাকা মোটরসাইকেল দু’টি একে আপরকে অতিক্রম করতে গিয়ে বিপরীত থেকে আসা গরুবাহি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল দু’টির। এতে দুই মোটরসাইকেলের চার আরোহি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই আব্দুল গণির মৃত্যু হয়। বাকী তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ বলেন, ‘নিহতরে মরদেহ উদ্ধার করা হয়েছে। নসিমনসহ মোটরসাইকেল দু’টি থানায় নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ