নীলফামারী প্রতিনিধি ।। বিপনন নীতিমালা তৈরী করতে যাচ্ছে সরকার। এই নীতিমালা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল নিশ্চিত হবে। ভোক্তাও পণ্যের মূল্য সর্ম্পকে নিশ্চিত থাকবে।
সোমবার নীলফামারীতে কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ ‘‘জ্যাকপট ক্যাসুনাটস ই-াস্ট্রিজ লিমিটেড’’ এর কারখানা পরিদর্শণে এসে একথা বলেন কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।
বিপনন নীতিমালার ফলে সরকার নির্ধারিত নির্দিষ্ট মূল্যের কমে কৃষি পণ্যের বাজার দর নামবে না। মুনাফা পাবে কৃষক। ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে পন্য কিনতে সক্ষম হবেন বলে জানান তিনি।
পরিদর্শণ শেষে নীলফামারীর নতুন বাজারের এনসিডিবি’র পাইকারী বাজারের একটি গুদাম এক বছরের জন্য জ্যাকপট ক্যাসুনাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বরাদ্দ দেন কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক।
এসময় কৃষি বিপনন অধিদপ্তরের পরিচালক কাজী আবুল কালাম, উপ-পরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী পরিচালক তৌহিদ মো. রাশেদ খান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা এ.টি.এম এরশাদ আলম, জ্যাকপট ক্যাসুনাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইবনুল আরিফুর জামান আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।